মাহে রমজান হচ্ছে, আত্মশুদ্ধির মাস- জেলা জামায়াত আমির তোফায়েল খান

Sanchoy Biswas
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ৮:৪২ অপরাহ্ন, ০৫ মার্চ ২০২৬ | আপডেট: ৩:০২ পূর্বাহ্ন, ০২ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পবিত্র মাহে রমজান হচ্ছে মুসলমানদের জন্য আত্মশুদ্ধির মাস। এই রমজান মাস মুসলিম উম্মার জন্য রহমত, বরকত এবং নাজাতের দরিয়া। এই রমজান মাসে যদি আমরা নিজেদের শুদ্ধ করতে না পারি, তাহলে আমাদের মতো হতভাগা আর কেউ নেই। তাই আসুন সকলে মিলে রমজানের পবিত্রতা রক্ষা করে পুরো রমজানে নিজেদের একজন খাঁটি ঈমানদার হিসেবে তৈরি করি। সেই সাথে আল্লাহ্ ও তাঁর রাসূলের দেখানো পথে চলে নিজেদেরকে আল্লাহর গোলাম হিসেবে পরিচালিত করি এবং দুনিয়া ও আখেরাতের কামিয়াবী হাসিল করি। তাহলেই আমরা ইহকাল ও পরকালীন শান্তি লাভ করতে পারব।

আজ বৃহস্পতিবার (৫ মার্চ) সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে, বাদাঘাট ও বড়দল উত্তর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমদ খান এ কথা বলেন।

আরও পড়ুন: পিলখানা বিস্ফোরক মামলায় ৮ সাবেক বিডিআর সদস্য জামিনে মুক্ত

বাদাঘাট ইউনিয়ন জামায়াতের আমির মো. আবদুল আওয়ালের সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারি আনোয়ার উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মো. আব্দুল্লাহ, তাহিরপুর উপজেলা জামায়াতের আমির মো. রোকন উদ্দিন, নায়েবে আমির সেলিম হায়দার, উপজেলা উলামা বিভাগের সভাপতি মাওলানা শাহজাহান, সমাজ কল্যাণ সম্পাদক, উপজেলা ছাত্র শিবির সভাপতি সাখাওয়াত হোসেন সোহাগ, মহিউল বারি মাসুম, সাবেক ইউপি সদস্য মো. জাকির হোসেন প্রমুখ।