নদীভাঙন রোধে কাজ করছে সরকার: পরিবেশমন্ত্রী
সারা দেশে নদীভাঙন প্রতিরোধে সরকার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু এমপি। তিনি বলেন, পরিবেশ সুরক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সরকার পাঁচ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণ করেছে।
রোববার (৮ মার্চ) ফেনী জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: প্রতারক চক্রের ফাঁদ থেকে বাঁচতে নিজের লোভকে সংযত করতে হবে
মন্ত্রী বলেন, উপকূলীয় অঞ্চলসহ নদীভাঙনপ্রবণ এলাকাগুলোতে ভাঙন রোধে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ফেনীর সোনাগাজীসহ দেশের বিভিন্ন এলাকায় নদীভাঙন প্রতিরোধে সরকার কাজ করছে।
তিনি আরও বলেন, ফেনী জেলায় আইন মেনে বালু উত্তোলন নিশ্চিত করতে প্রশাসন তৎপর রয়েছে। একই সঙ্গে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটা বন্ধে নজরদারি জোরদার করা হয়েছে।
আরও পড়ুন: গাকৃবি উপাচার্যের সঙ্গে যুক্তরাষ্ট্রের অবার্ন ও পারডু ইউনিভার্সিটির প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান পরিবেশমন্ত্রী।





