সাভারে মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে নামজারি, দালালের ১০ দিনের জেল

Sadek Ali
মো. রফিকুল ইসলাম জিলু, সাভার
প্রকাশিত: ৮:১১ পূর্বাহ্ন, ০১ এপ্রিল ২০২৬ | আপডেট: ৯:৪৯ পূর্বাহ্ন, ০১ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

‎সাভারে মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে নামজারি করতে এসে ধরা পড়েছেন এক ব্যক্তি। এ ঘটনায়  আসাব উদ্দিন নামে ওই ব্যক্তিকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

‎মঙ্গলবার সাভার উপজেলা ভূমি অফিসে এই ঘটনা ঘটে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল আমিন ।

আরও পড়ুন: নরসিংদীতে পুলিশ কর্মকতার নাম ভাঙ্গিয়ে প্রতারণা, আটক ৩

‎আসামি আসাব উদ্দিন সাভারের ভাকুর্তা ইউনিয়নের খাগুরিয়া কান্দাপাড়া এলাকার মৃত আফসার উদ্দিনের ছেলে।

‎তিনি প্রতারণার মাধ্যমে মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে নামজারি করার চেষ্টা করেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে তদন্ত করে সত্যতা নিশ্চিত করে প্রশাসন। আসামি  আসাব উদ্দিন প্রতারণার সাথে জড়িত থাকার  কথাও স্বীকার করেন।

আরও পড়ুন: ‘বরিশল ইউনিয়ন’ নামে নতুন ইউনিয়ন পুনর্গঠনের নির্দেশ

‎পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

‎এ বিষয়ে  সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল আমিন জানিয়েছে, ভূমি সংক্রান্ত যেকোনো প্রতারণা রোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।