উদ্ধার হলো বিদেশি রিভলবার ও গুলি

মিরপুরে যুবদল নেতাকে হত্যার ঘটনায় দুই ‘শুটার’ গ্রেপ্তার

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:০৯ পূর্বাহ্ন, ২৭ মার্চ ২০২৬ | আপডেট: ১:০৩ পূর্বাহ্ন, ২৮ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকার মিরপুরের পল্লবীতে গত বছরের হত্যাকাণ্ডের চার মাস পর র‌্যাব দুইজনকে গ্রেপ্তার করেছে। নিহত যুবদল নেতা গোলাম কিবরিয়ার হত্যায় ব্যবহৃত বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার করা হয়েছে।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখা জানায়, গ্রেপ্তারকৃতরা হত্যাকাণ্ডে সরাসরি অংশগ্রহণকারী শুটার। শনিবার (২৭ মার্চ) র‍্যাব-৪ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য জানানো হবে।

আরও পড়ুন: মন্ত্রীর নির্দেশনাও মানছে না পরিবার পরিকল্পনা অধিদপ্তর

নিহত গোলাম কিবরিয়া পল্লবী থানার যুবদলের সদস্যসচিব ছিলেন। পাশাপাশি তিনি চিকিৎসা সরঞ্জাম কেনা-বেচার ব্যবসায় যুক্ত ছিলেন। গত ১৭ নভেম্বর সন্ধ্যায় মিরপুর ১২ নম্বরের বি ব্লকের ‘বিক্রমপুর হার্ডওয়্যার অ্যান্ড স্যানিটারী’ দোকানে মুখোশধারী তিন দুর্বৃত্ত তার ওপর গুলি চালিয়ে নিহত করে। ঘটনার সময় দুর্বৃত্তরা ব্যাটারিচালিত অটোরিকশায় পালিয়ে যাওয়ার সময় চালককেও কোমরে গুলি করে আহত করে।

পল্লবী থানায় কিবরিয়ার স্ত্রী সাবিহা আক্তার দীনা হত্যাকাণ্ডে পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করেন। এছাড়া অজ্ঞাতপরিচয় আরও সাত-আটজনের নাম উল্লেখ করা হয়েছে মামলায়।

আরও পড়ুন: রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪ জন

র‍্যাবের এ সফল অভিযান স্থানীয়দের মধ্যে নিরাপত্তা জোরদারের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে।