শরীয়তপুরে খাল খনন কাজের উদ্বোধন করলেন এমপি আসলাম

Sanchoy Biswas
শরীয়তপুর প্রতিনিধি, মিরাজ পালোয়ান
প্রকাশিত: ৪:১২ অপরাহ্ন, ০৩ এপ্রিল ২০২৬ | আপডেট: ৪:২৬ অপরাহ্ন, ২৮ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুনঃখনন’ কর্মসূচির বাস্তবায়ন কার্যক্রম শুরু করেছেন। তারই অংশ হিসেবে শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম কোদাল দিয়ে মাটি কেটে খাল খনন কাজের উদ্বোধন করেন।

শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের মৌলভী কান্দি গ্রামের সাড়ে চার কিলোমিটার খাল খনন কাজের উদ্বোধন করেন।

আরও পড়ুন: বগুড়ায় ঈদের দিনে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী গ্রেফতার

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. রাফেউল ইসলাম, জেলা বিএনপির সহ-সভাপতি শাহ মো. আব্দুস সালাম, সদর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ সিরাজুল হক মোল্লা, জেলা কৃষক দলের সভাপতি বিএম হারুন অর রশিদ, আব্দুল মান্নান মাদবর, মোফাজ্জল হোসেন ফকির, সদর উপজেলা প্রকৌশলী মো. আনিছুর রহমান, জেলা ছাত্রদলের আহ্বায়ক জাকির হোসেন হাওলাদারসহ জেলা বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন।

খাল খনন কাজটি বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), শরীয়তপুর।

আরও পড়ুন: ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির