লালমনিরহাটের সাবেক এমপি সফুরা বেগম রুমী গ্রেপ্তার

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:১৩ অপরাহ্ন, ০৯ এপ্রিল ২০২৬ | আপডেট: ১২:১৩ অপরাহ্ন, ০৯ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য এবং সংরক্ষিত আসনের সাবেক এমপি অ্যাডভোকেট সফুরা বেগম রুমীকে গ্রেপ্তার করেছে লালমনিরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার (৮ এপ্রিল) রাতে ঢাকা মোহাম্মদপুর এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

সফুরা বেগম লালমনিরহাট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এবং জেলা মহিলা আ.লীগের সভানেত্রীর দায়িত্বও পালন করেছেন।

আরও পড়ুন: আশুলিয়ায় শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ, পুনর্বহালের দাবি

লালমনিরহাট ডিবি পুলিশ জানিয়েছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মোহাম্মদপুরের একটি আবাসিক এলাকায় অভিযান চালানো হয়। অভিযানকালে একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশের ওসি সাদ আহমেদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: শেরপুর-৩ আসনে ভোটগ্রহণ চলছে, কেন্দ্রে স্বাভাবিক উপস্থিতি