নিকলীতে পাগলা কুকুরের তাণ্ডব: শিশুসহ আহত ৫
কিশোরগঞ্জের নিকলী উপজেলার সদর ইউনিয়নে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন। উপজেলার কুর্শা পশ্চিম পাড়া ও বন্দের বাড়ী এলাকায় পৃথক এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় পুরো এলাকায় বর্তমানে তীব্র আতঙ্ক বিরাজ করছে।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, আহতরা হলেন:
আরও পড়ুন: লালমনিরহাটের সাবেক এমপি সফুরা বেগম রুমী গ্রেপ্তার
১. উসমান গনি (১০), পিতা- হযরত আলী (কুর্শা পশ্চিম পাড়া)
২. নুসরাত জাহান জান্নাত (৮), পিতা- মো. শরীফ
আরও পড়ুন: আশুলিয়ায় শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ, পুনর্বহালের দাবি
৩. হামিম, পিতা- জামাল মিয়া (কুর্শা বন্দের বাড়ী)
৪. মাইশা (১০), (পিতা অজ্ঞাত)
৫. অলিউল্লাহ (৬), পিতা- সুমন
স্থানীয়রা জানান, বুধবার সকাল ১০ হঠাৎ একটি পাগলা কুকুর কুর্শা পশ্চিম পাড়া গ্রামে ঢুকে পড়ে এবং সামনে যাকে পেয়েছে তাকেই কামড়াতে শুরু করে। কুকুরের অতর্কিত এই হামলায় কোমলমতি শিশুরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। মুহূর্তের মধ্যে খবরটি ছড়িয়ে পড়লে গ্রামবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই ভয়ে সন্তানদের ঘর থেকে বের হতে দিচ্ছেন না।
আহতদের দ্রুত উদ্ধার করে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ও কর্তৃপক্ষ পাঁচজন আহতের বিষয়টি নিশ্চিত করেছেন। আহতদের প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা ও জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন প্রদানের প্রক্রিয়া চলছে।
নিকলী সদর ইউনিয়ন পরিষদের কুর্শা পশ্চিম পাড়া গ্রামের বাসিন্দারা জানান, পাগলা কুকুরটির উপদ্রব বন্ধ না হওয়ায় তারা জানমালের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত এই বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবারগুলো।





