ধানক্ষেতে পড়ে ছিল মুখ বাঁধা ইটভাটা শ্রমিকের মরদেহ
লক্ষ্মীপুরের রামগঞ্জে একটি ধান ক্ষেত থেকে মুখ বাঁধা অবস্থায় মিন্টু মিয়া নামে ইটভাটার এম শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) দুপুরে উপজলার নোয়াগাঁও ইউনিয়নের আকরতমা গ্রামের পানিয়ালা বাজার সড়কের পাশের একটি ক্ষেত থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
আরও পড়ুন: আগুনে পুড়ছে গারো পাহাড়, ভয়াবহ হুমকিতে বনাঞ্চল
মিন্টু নোয়াখালীর চরমটুয়া গ্রামের বাসিন্দা ও রামগঞ্জের ফাহাদ ব্রিকস ম্যানুফ্যাকচার ইটভাটার শ্রমিক। তবে তিনি অধিকাংশ সময় রান্নার কাজ করতেন বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, একজন কৃষক ধান ক্ষেতে এসে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখেন। বিষয়টি স্থানীয়দের জানান৷ পরে তারা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থল থেকে মিন্টুর মরদেহটি উদ্ধার করে। নিহতের মুখ গামছা দিয়ে বাঁধা ছিল। তবে কি, কারণে ঘটনাটি ঘটেছে তা জানাতে পারেনি কেউ।
আরও পড়ুন: নরসিংদীতে বিপুল পরিমাণ বিদেশি বিয়ার উদ্ধার, আটক ১
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ঘটনাটি তদন্ত চলছে।





