নরসিংদীতে বিপুল পরিমাণ বিদেশি বিয়ার উদ্ধার, আটক ১

Sadek Ali
আশিকুর রহমান, নরসিংদী
প্রকাশিত: ৮:২৫ পূর্বাহ্ন, ১৯ এপ্রিল ২০২৬ | আপডেট: ১:০৬ অপরাহ্ন, ১৯ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নরসিংদীর সদর উপজেলার মাধবদীতে বিপুল পরিমাণ বিদেশি বিয়ার সহ একজনকে গ্রেফতার করেছে মাধবদী থানা পুলিশ।

রবিবার (১৯ এপ্রিল) সকালে অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন: ‎আগুনে পুড়ছে গারো পাহাড়, ভয়াবহ হুমকিতে বনাঞ্চল

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন আবু তাহের (২৫)। সে মাধবদী থানাধীন আমদিয়া ইউনিয়নের আখালিয়া গ্রামের ফজলুল হক ওরফে ফজলের ছেলে। এসময় তার কাছ থেকে ৪৭০ ক্যান বিদেশি বিয়ার উদ্ধার করা হয়। 

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ৯টার দিকে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেনের নেতৃত্বে পুলিশ পরিদর্শক ওমর কাইয়ূম ও উপপরিদর্শক ইউসুফ আহমেদ সহ সঙ্গী ফোর্সের সমন্বয়ে গঠিত পুলিশ একটি দল সদর উপজেলার মাধবদী থানাধীন আমদিয়া ইউনিয়নের আখালিয়া দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে রুস্তম আলী নামক একব্যক্তির ঘর থেকে ৪৭০ ক্যান বিদেশি বিয়ার সহ মাদক কারবারি আবু তাহেরকে গ্রেফতার করতে সক্ষম হন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে তার দীর্ঘদিন ধরে এই ব্যবসার সাথে জড়িত এবং তার সাথে আরও দুই ব্যক্তি এ কাজে জড়িত ছিলেন। পুলিশের উপস্থিত টের পেয়ে তারা পালিয়ে যান। পলাতকৃতরা একই এলাকার জামাল ও নূর মোহাম্মদ বলে জানান। পরে পুলিশ গ্রেফতারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে মাধবদী থানায় মাদক আইনে মামলা দায়েরের প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান।

আরও পড়ুন: ধানক্ষেতে পড়ে ছিল মুখ বাঁধা ইটভাটা শ্রমিকের মরদেহ