শনিবার কুলাউড়া ও জুড়ীতে বিদ্যুৎ থাকবে না সারাদিন

Sanchoy Biswas
কুলাউড়া প্রতিনিধি
প্রকাশিত: ৬:১০ অপরাহ্ন, ০৮ মে ২০২৬ | আপডেট: ৭:৪২ অপরাহ্ন, ০৮ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়া ও জুড়ী উপজেলায় শনিবার (৯ মে) সকাল থেকে বিকেল পর্যন্ত সারাদিন বিদ্যুৎ থাকবে না। বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কুলাউড়া বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ শাহাদাত হোসেন।

নির্বাহী প্রকৌশলী জানান, কুলাউড়া ১৩২/৩৩ গ্রিড উপকেন্দ্রের জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য আগামীকাল শনিবার সকাল ৭টা থেকে বিকেল ৩টা পর্যন্ত টানা ৮ ঘণ্টা উক্ত উপকেন্দ্রের আওতাধীন কুলাউড়া ও জুড়ীর সকল ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। এতে পুরো ২ উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কুলাউড়া দুঃখিত বলে জানান তিনি।

আরও পড়ুন: বগুড়ায় এসপির নাম ভাঙিয়ে আইসির বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ