শেরপুরে সিএনজি স্ট্যান্ড পরিচালনা কমিটি গঠন: জামিল সভাপতি, হিরা সম্পাদক
শেরপুর জেলা অটোটেম্পু, অটোরিকশা ও সিএনজি চালক শ্রমিক ইউনিয়ন (রেজি: নং ঢাকা ৪৫৮৮) এর অন্তর্ভুক্ত খোয়ারপাড় শাপলা চত্বরমোড় সিএনজি স্ট্যান্ড পরিচালনার জন্য ৫৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। ১১ মে রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন সংগঠনটির কার্যকরী সভাপতি মো. মাসুদুর রহমান নয়ন।
শেরপুর জেলা পরিষদ-এর প্রশাসক অধ্যক্ষ মামুনুর রশীদ পলাশের সুপারিশক্রমে আগামী ১ বছরের জন্য কমিটি গঠন করা হয়। এতে মো. জামিল হোসেন সরকারকে সভাপতি এবং মো. হিরা মিয়াকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
আরও পড়ুন: গাজীপুরে বৃত্তি পেয়েছে ১ হাজার ৭২৩ শিক্ষার্থী
এছাড়া দেলোয়ার হোসেনকে কার্যকরী সভাপতি, আবুল কালাম, মাসুদ রানা, ফখরুল আলমকে সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান লাভলু ও আশরাফুল আলম মানিক, সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন মনোনীত করা হয়।
এছাড়াও কমিটিতে মোহাম্মদ শওকত হোসেন, এমদাদুল হক মাষ্টার, মোশারফ হোসেন, দেলোয়ার হোসেন মিন্টু ও জহুরুল হক কুদ্দুসসহ মোট ২৩ জনকে উপদেষ্টা করা হয়েছে।
আরও পড়ুন: কাপাসিয়ায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান
উক্ত কমিটি অনুমোদনের জন্য স্বাক্ষর করেন শেরপুর জেলা অটোটেম্পু, অটোরিকশা ও সিএনজি চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আশরাফুল আলম জুন, সাধারণ সম্পাদক আলাল উদ্দিন, কার্যকরী সভাপতি মাসুদুর রহমান নয়ন এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলম বাদশা।
নতুন সভাপতি জামিল হোসেন বলেন, যাত্রী ও শ্রমিকের কল্যাণে তারা কাজ করে যাবেন এবং প্রশাসনসহ সকলের সহযোগিতা কামনা করেন।
নতুন সাধারণ সম্পাদক হিরা মিয়া বলেন, কোনো শ্রমিককে হয়রানি হতে দেবেন না এবং শ্রমিকদের পাশে থেকে যেকোনো সমস্যা সমাধানে কাজ করবেন।





