গাজীপুর জেলা পরিষদ ৮০ জন নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন

Sanchoy Biswas
বশির আহমেদ কাজল, গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ৭:৪০ অপরাহ্ন, ২১ মে ২০২৬ | আপডেট: ১২:৩৮ অপরাহ্ন, ১১ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে জেলার ৮০ জন অস্বচ্ছল, দরিদ্র ও দুস্থ নারীর মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) সকালে গাজীপুর জেলা পরিষদের হলরুমে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরও পড়ুন: ফটিকছড়িতে প্রতিবেশির ঘর থেকে শিশুর মরদেহ উদ্ধার

গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব ড. চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়্যেদুল আলম বাবুল।

প্রধান অতিথির বক্তব্যে কাজী সাইয়্যেদুল আলম বাবুল বলেন, সমাজের পিছিয়ে পড়া নারীদের আত্মনির্ভরশীল করে তুলতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি সেলাই মেশিন শুধু একটি যন্ত্র নয়, এটি একটি পরিবারের স্বপ্ন ও স্বাবলম্বী হওয়ার পথ তৈরি করে। বিএনপি সবসময় মানুষের কল্যাণে কাজ করেছে এবং ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে থাকবে।

আরও পড়ুন: ভিউয়ের দৌড়ে সাংবাদিকতার নীতি-নৈতিকতা উপেক্ষিত

অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু এমপি। তিনি বলেন, নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে পারলে সমাজ ও দেশের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। বর্তমান সময়ে কর্মসংস্থানের পাশাপাশি দক্ষতা উন্নয়নও জরুরি। এই সেলাই মেশিনগুলো অনেক নারীর জীবনে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে।

এসময় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) মো. নজরুল ইসলাম।

অনুষ্ঠান শেষে অতিথিরা উপকারভোগী নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেন।