চুনারুঘাটে মণিপুরী সম্প্রদায়ের সংবর্ধনায় পুলিশ সুপার তারেক মাহমুদ

Sanchoy Biswas
আব্দুল জাহির মিয়া, চুনারুঘাট প্রতিনিধি
প্রকাশিত: ৩:৪৫ অপরাহ্ন, ৩১ মে ২০২৬ | আপডেট: ৫:০৬ অপরাহ্ন, ৩১ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

হবিগঞ্জের পুলিশ সুপার মো. তারেক মাহমুদকে সংবর্ধনা দিয়েছে চুনারুঘাটের বিশগাঁও বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়।

শনিবার (৩০ মে) সন্ধ্যায় উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের ছয়শ্রী গ্রামের মণিপুরী ক্লাবে সংবর্ধনা, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরও পড়ুন: পুলিশের চাকরিকে ‘ব্যবসা’ বলার অভিযোগে কলমাকান্দা থানার ওসি প্রত্যাহার

মণিপুরী সম্প্রদায়ের নেতা, বাংলাদেশ কৃষি ব্যাংকের অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল অফিসার জিতেন বাবু সিংহের সভাপতিত্বে এবং হবিগঞ্জ জজকোর্টের পেশকার মনীষ সিংহের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জের পুলিশ সুপার মো. তারেক মাহমুদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপারের সহধর্মিণী মিসেস সাবরিনা নুর, চুনারুঘাট থানার ওসি শফিকুল ইসলাম, গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সৌদি বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান ও মিরাশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রমিজ উদ্দিন, জেলা প্রশাসনের (অব.) প্রশাসনিক কর্মকর্তা বাবু বীরেশ্বর সিংহ, সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজু এবং সাংবাদিক আব্দুল জাহির মিয়া প্রমুখ।

আরও পড়ুন: নৌপথে যাত্রীদের নিরাপদে কর্মস্থলে ফিরতে কাজ করছে সরকার : নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান

শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও মণিপুরী কমিউনিটি নেতা বাবু মিলন কুমার সিনহা (জ্যোতি) এবং হবিগঞ্জ জেলা পুলিশ প্রশাসনের প্রধান সহকারী বাবু উজ্জ্বল কুমার সিংহ।