ইকুরিয়া উচ্চবিদ্যালয়ের আবারও সভাপতি হলেন সাংবাদিক রাশেদুল হক

Sadek Ali
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১২:২৫ অপরাহ্ন, ০৪ জুন ২০২৬ | আপডেট: ২:০৩ অপরাহ্ন, ০৪ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি সাংবাদিক রাশেদুল হক আবারও গাজীপুরের কাপাসিয়া উপজেলার ইকুরিয়া উচ্চবিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হয়েছেন। 

বৃহস্পতিবার (৪ জুন) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযানে নারীসহ আটক ৬

কমিটিতে সাধারণ শিক্ষক সদস্য হয়েছেন  নাজমুল হক, অভিভাবক সদস্য  নুরে আলম সিদ্দিকী  এবং সদস্য সচিব করা হয়েছে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষককে।

এডহক কমিটিকে আগামী ছয় মাসের মধ্যে ম্যানেজিং কমিটি গঠনে নির্দেশ দেওয়া হয়েছে। ম্যানেজিং কমিটি গঠনে ব্যর্থ হলে বিদ্যালয়ের অনুমোদনসহ শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা বন্ধ হয়ে যাবে।

আরও পড়ুন: গোবিন্দগঞ্জে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির দ্বায়ে জরিমানা, মালিকের কারাদণ্ড