গাজীপুরে অগ্নিকাণ্ডে ৮ দোকান ও বসতবাড়ির ৩ কক্ষ পুড়ে ছাই

Sanchoy Biswas
গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ৭:২৪ অপরাহ্ন, ০৯ জুন ২০২৬ | আপডেট: ১১:০০ অপরাহ্ন, ৩০ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা এলাকায় অগ্নিকাণ্ডে আটটি দোকান ও একটি বসতবাড়ির তিনটি কক্ষ পুড়ে গেছে। সোমবার দিবাগত মধ্যরাতে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, রাত আনুমানিক পৌনে ৩টার দিকে আতাবর আলীর একটি মার্কেটের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের দোকান ও সংলগ্ন বসতবাড়িতে ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন: সোনাগাজীর নবাবপুরে শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভা

খবর পেয়ে রাজেন্দ্রপুর মডার্ন ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে আটটি দোকান ও বসতবাড়ির তিনটি কক্ষ সম্পূর্ণভাবে পুড়ে যায়। ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, আগুনে তিনটি সেলুন, দুইটি মুদি দোকান এবং তিনটি ফার্নিচারের দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি বসতবাড়ির তিনটি কক্ষ ও ভেতরে থাকা মালামাল পুড়ে যায়।

আরও পড়ুন: প্রতারক চক্রের ফাঁদ থেকে বাঁচতে নিজের লোভকে সংযত করতে হবে

রাজেন্দ্রপুর মডার্ন ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মুহাম্মদ আবু সায়েম মাসুম বলেন, “দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে এবং প্রায় এক ঘণ্টায় আগুন সম্পূর্ণ নেভানো সম্ভব হয়।”

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে।