সাভারে আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা, আহত ২
ঢাকার সাভারে গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক আসামিকে ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশ সদস্যরা। এ ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।
মঙ্গলবার (৯ জুন) রাত আটটার দিকে সাভারের বক্তারপুর এলাকায় এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: কুলাউড়ায় আগুনে পুড়ে মারা গেলো ৫ গরু
আহতরা হলেন সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) শামীম হোসেন এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) মশিউর রহমান। পরে সহকর্মীরা তাদের উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
পুলিশ সূত্রে জানা যায়, বক্তারপুর এলাকার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি রফিকুল ইসলামকে ধরতে অভিযান চালানো হয়। এ সময় আসামির পক্ষের লোকজন পুলিশের ওপর হামলা চালায়। এতে দুই পুলিশ সদস্য আহত হন।
আরও পড়ুন: নিজ দলের কেউ অপরাধে জড়ালেও ছাড় নয়: প্রতিমন্ত্রী
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতারের সময় এ হামলার ঘটনা ঘটে। হামলাকারীদের শনাক্ত করে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।





