ফরিদপুরে সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১

Sadek Ali
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ২:৩৭ অপরাহ্ন, ১৮ জুন ২০২৬ | আপডেট: ৪:০৬ অপরাহ্ন, ১৮ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

‎ফরিদপুরের আলফাডাঙ্গায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে গিয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বাবুল মোল্যা নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ /৪ জন। অগ্নিকান্ডে বাজারের পাঁচটি  দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়।‎

‎বৃহস্পতিবার ভোররাত চারটার দিকে উপজেলার পাঁচুড়িয়া ইউনিয়নের যোগিবরাট ভেন্নাতলা বাজারে এ আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

আরও পড়ুন: মুন্সীগঞ্জে আরিফ হত্যাকারীদের বিচার দাবিতে মানববন্ধন

‎নিহত বাবুল মোল্যা বোয়ালমারী উপজেলার হরিহরনগর গ্রামের মৃত আতিয়ার রহমান মোল্যার ছেলে। সে পেশায় একজন নসিমন চালক ছিলেন। ‎

‎স্থানীয়রা জানান, বাজারে আগুন লাগার পর বাবুল মোল্যা স্থানীয়দের সাথে আগুন নেভানোর কাজে অংশ নেন। এ সময় একটি দোকানে থাকা গ্যাস সিলিন্ডার বিকট শব্দে বিস্ফোরিত হলে বাবুল মোল্যা, আলামিন বিশ্বাস ও নুর মিয়া শেখসহ কয়েকজন গুরুতর আহত হন। বিস্ফোরণের তীব্র শব্দে চারপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে আহতদের উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বাবুল মোল্যাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: কালিয়াকৈরে গার্মেন্টসে পানি পান করে অসুস্থ ২ শতাধিক শ্রমিক

‎স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিস জানায়, ভোররাতে ভেন্নাতলা বাজারের নুর মিয়ার মুদি দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেও মধ্যেই আগুনের লেলিহান শিখা চারপাশের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বোয়ালমারী ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। আগুনে ৫টি দোকানের মালামাল পুড়ে যাওয়ায় কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা।