চেল্লাখালি নদীর মোহনা পরিদর্শনে শেরপুরের জেলা প্রশাসক, নদীভাঙন রোধে নির্দেশ

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:৩৮ অপরাহ্ন, ১০ জুলাই ২০২৬ | আপডেট: ১০:০৭ পূর্বাহ্ন, ১১ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কলসপাড় ইউনিয়নের গুল্লারপাড়া এলাকায় চেল্লাখালি নদীর মোহনা অংশ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মিজ্‌ ফরিদা ইয়াসমিন। বৃহস্পতিবার (৯ জুলাই ২০২৬) তিনি সরেজমিনে পরিস্থিতি পরিদর্শন করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক নদীর পানির প্রবাহ বিপদসীমার অনেক ওপরে উঠে যাওয়ার বিষয়টি লক্ষ্য করেন। এ সময় তিনি তাৎক্ষণিকভাবে শেরপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সঙ্গে যোগাযোগ করে সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করেন।

আরও পড়ুন: সিলেটে বাসের চাপায় মা ও ৯ মাসের শিশু নিহত

সরেজমিন পর্যবেক্ষণে দেখা যায়, অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে নদীর পানির প্রবাহ আকস্মিকভাবে বেড়ে যায়। পরিস্থিতি বিবেচনায় জেলা প্রশাসক নির্দেশনা দেন, পানি স্বাভাবিক অবস্থায় ফিরে এলে সম্ভাব্য নদীভাঙন ও প্লাবনের ঝুঁকি থেকে সড়ক রক্ষায় প্রয়োজনীয় স্থানে বাঁধ নির্মাণ এবং জিও ব্যাগ স্থাপনের উদ্যোগ গ্রহণ করতে হবে।

পরিদর্শনকালে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব), উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এবং শেরপুর পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: কুলাউড়ায় একসঙ্গে ৩০০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো ছাত্র সংসদ ‘আল-ফায়জী’

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে চেল্লাখালি নদীর পানিপ্রবাহ স্বাভাবিক অবস্থায় রয়েছে।