জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীকে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের শিক্ষা সহায়তা প্রদান
জুলাই গণঅভ্যুত্থানে সম্মুখসারিতে অংশ নিয়ে গুরুতর আহত হওয়া এক শিক্ষার্থীকে ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক শিক্ষা সহায়তা প্রদান করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন (এমপি)।
আজ ৩১ জুলাই (শুক্রবার) এই সহায়তা প্রদান করা হয়।
আরও পড়ুন: রোহিঙ্গা ক্যাম্পে মার্কিন বিশেষ দূত, শুনলেন শরণার্থীদের সংকট ও প্রত্যাবাসনের দাবি
জানা গেছে, আন্দোলন চলাকালীন গুরুতর আঘাত পাওয়ার পর থেকে ওই শিক্ষার্থী শারীরিক নানা প্রতিবন্ধকতার মধ্য দিয়ে দিন কাটাচ্ছিলেন। চিকিৎসার পাশাপাশি পড়াশোনার ব্যয়ভার বহন করা তাঁর জন্য অত্যন্ত কষ্টসাধ্য হয়ে উঠেছিল। পরবর্তীতে বিষয়টি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীনের নজরে আনা হলে তিনি ওই শিক্ষার্থীর পড়াশোনা চালিয়ে নেওয়ার পূর্ণ আশ্বাস দেন এবং তাৎক্ষণিকভাবে এই আর্থিক অনুদান প্রদান করেন।
নাম প্রকাশ না করার শর্তে ভুক্তভোগী ওই জুলাইযোদ্ধা শিক্ষার্থী জানান, “আন্দোলনে আহত হওয়ার পর থেকে পড়াশোনা চালিয়ে যাওয়া আমার জন্য প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। প্রতিমন্ত্রী মহোদয়ের এই সময়োপযোগী সহায়তা আমার শিক্ষাজীবন রক্ষায় বড় ভূমিকা রাখবে।”
আরও পড়ুন: ফেনীর সংঘর্ষ মামলায় রাজধানী থেকে গ্রেফতার বিএনপি নেতা আলমগীর
সহায়তার জন্য তিনি প্রতিমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।





