গাজীপুর জেলা পরিষদের শিক্ষা বৃত্তি প্রদান

Sadek Ali
গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ৪:৪৯ অপরাহ্ন, ০৪ অগাস্ট ২০২৬ | আপডেট: ৫:৫৮ অপরাহ্ন, ০৪ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজীপুর জেলা পরিষদ কলেজ ও বিশ^বিদ্যালয় পর্যায়ে পড়ুয়া জেলার মেধাবী ও অস্বচ্ছল ৩৫ শিক্ষার্থীর মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করেছে। মঙ্গলবার জেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের মধ্যে ওই বৃত্তির চেক বিতরণ করা হয়। 

জেলা পরিষদের প্রশাসক ও গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকীর সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর জেলা বিএনপির আহবাষয়ক একে এম ফজলুল হক মিলন এমপি। বক্তব্য রাখেন বিএনপর জাতীয় নির্বাহী কমিটির সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা, রফিকুল ইসলাম বাচ্চু,  জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম।

আরও পড়ুন: বাগেরহাটে একই পরিবারের তিনজনের অর্ধগলিত মরদেহ উদ্ধার

অনুষ্ঠানে কলেজ পর্যায়ের ১২ জন শিক্ষার্থীর প্রত্যেককে ১০ হাজার টাকা করে এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ২৩ জন শিক্ষার্থীর প্রত্যেককে ১২ হাজার টাকার করে চেক প্রদান করা হয়।