ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সঙ্গে ভোলা জেলা পরিষদ প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকার মেজর (অব) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভোলা জেলা পরিষদ প্রশাসক জনাব আলহাজ্ব গোলাম নবী আলমগীর। এসময় আলহাজ্ব গোলাম নবী আলমগীর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে ফুলের শুভেচ্ছা জানান। আলহাজ্ব গোলাম নবী আলমগীর আজ মঙ্গলবার (১১ আগস্ট) বিকাল ৫ টায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
পরে উভয়ের মধ্যে দ্বীপ জেলা ভোলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এসময় জেলা পরিষদ প্রশাসক গোলাম নবী আলমগীর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির কাছে দ্রুত সময়ের মধ্যে ভোলা - বরিশাল ব্রিজ নির্মাণের দাবি তুলে ধরেন। এছাড়া ভোলার নদী ভাঙন প্রতিরোধ, গ্যাসের আবাসিক সংযোগ প্রদান, গ্যাস ভিত্তিক শিল্প কলকারখানা গড়ে তোলাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
আরও পড়ুন: বাংলাদেশি কৃষককে বিএসএফ ধরে নেওয়ার পর দুই ভারতীয়কে ধরে আনেন গ্রামবাসী
রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে জেলা পরিষদ প্রশাসক গোলাম নবী আলমগীর সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে ভোলার কৃতি সন্তান ভোলা -৩ আসনের সংসদ সদস্য মেজর (অব) হাফিজ উদ্দিন আহমেদকে মহান জাতীয় সংসদের স্পিকার এবং ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব দেওয়ায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এসময় গোলাম নবী আলমগীর বলেন, " মাননীয় প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান তারেক রহমান একজন অভিজ্ঞ সৎ, বিচক্ষণ যোগ্য ব্যক্তিকে যথাযথ মর্যাদার সাথে রাষ্ট্রের এমন গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন। এসময় তিনি রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী উভয়ের সুস্থতার সাথে দীর্ঘায়ু কামনা করেন।





