গাকৃবিতে আন্তর্জাতিক শিক্ষার্থীদের নিয়ে প্রশিক্ষণ

Sanchoy Biswas
গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ৭:০৬ অপরাহ্ন, ২৮ অগাস্ট ২০২৬ | আপডেট: ৮:০৭ অপরাহ্ন, ২৮ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) অধ্যয়নরত আন্তর্জাতিক শিক্ষার্থীদের নিয়ে ‘Green Campus, Global Minds: International Students Shaping the Future of GAU’ শীর্ষক প্রশিক্ষণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে আইকিউএসি সেমিনার কক্ষে ওই প্রশিক্ষণ ও মতবিনিময় সভা হয়।

এতে গাকৃবিতে বিএস, এমএস ও পিএইচডি পর্যায়ে অধ্যয়নরত পাকিস্তান, নাইজেরিয়া, ইথিওপিয়া ও নেপাল থেকে আগত শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এ প্রশিক্ষণে আন্তর্জাতিক শিক্ষার্থীদের শুধু বিদেশ থেকে আসা শিক্ষার্থী হিসেবে নয়, বরং গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের বৈশ্বিক পরিচয় ও ভবিষ্যৎ অগ্রযাত্রার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনার ওপর গুরুত্ব দেওয়া হয়।

আরও পড়ুন: নান্দাইলে হতদরিদ্র গৃহহীন ৩৬ পরিবার পেল মাথা গোঁজার ঠাঁই ‘স্বপ্নবাড়ি’

বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি পরিচালক প্রফেসর ড. নাসরীন আক্তার আইভীর সভাপতিত্বে প্রশিক্ষণ ও মতবিনিময় অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য দেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান, গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া, ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ, প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম, আন্তর্জাতিক বিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. আমজাদ হোসেন, সহযোগী পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ শফিকুল আলম প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে ‘ডিসকভারিং জিএইউ’ শীর্ষক গাকৃবির ঐতিহাসিক অগ্রযাত্রা ও অর্জন বিষয়ে একটি ভিজ্যুয়াল ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। পরে বিভিন্ন দেশ থেকে আসা শিক্ষার্থীদের পরিচয়পর্ব অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে উদ্বোধনী বক্তব্য দেন ছাত্রকল্যাণ বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ শরীফ রায়হান। পরে বিদেশি শিক্ষার্থীদের শুভেচ্ছা স্মারক পুরস্কার প্রদান করা হয়।

আরও পড়ুন: রংপুরে চার খুনের আলামত ধুয়েমুছে ফেলা হয়নি: পুলিশ কমিশনার