হরিরামপুরে রাস্তা নির্মাণকাজে বাধা দেওয়ার অভিযোগে বিক্ষোভ ও ঝাড়ু মিছিল
মানিকগঞ্জের হরিরামপুরে রাস্তা নির্মাণকাজে বাধা প্রদান করায় বিক্ষোভ ও ঝাড়ু মিছিল করেছেন স্থানীয় ভুক্তভোগীরা।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা চত্বর হয়ে ঝাড়ু মিছিলটি উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরবর্তীতে বিক্ষোভ সমাবেশ করেন স্থানীয় ভুক্তভোগীরা।
আরও পড়ুন: দেবিদ্বারে বাঁশ-বেতের কারিগরকে কুপিয়ে হত্যা, আটক এক
এ ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে আলোচনা-সমালোচনার ঝড় তুলছে।
উপজেলার চালা ইউনিয়নের উত্তর চানপুর (রতনদিয়া) ২১ শত ফুটের রাস্তা নির্মাণাধীন কাজে বাধা প্রদান করায় নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে স্থানীয় ভুক্তভোগী ৪ এলাকার জনবসতিদের।
আরও পড়ুন: ভেদরগঞ্জে গোপন তথ্যের ভিত্তিতে একাধিক মাদক মামলার আসামি গ্রেপ্তার
ভুক্তভোগীদের দাবি, বর্তমান চালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আব্দুল মজিদসহ অনেকেই রাস্তা নির্মাণের কাজে বাধা-বিঘ্ন প্রদান করছে।
স্থানীয় ভুক্তভোগী অনেকেই বলেন, স্কুলপড়ুয়া কোমলমতি শিক্ষার্থীদের যাতায়াতে নানাবিধ সমস্যা হচ্ছে। এমনকি রাস্তা না থাকায় বৃষ্টির দিনে চলাচল দুঃসাধ্য ও কষ্টকর।
বিক্ষোভকারীরা বলেন, এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। বিষয়টি খতিয়ে দেখে অতিদ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
চালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আব্দুল মজিদকে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও কোনো পাত্তা পাওয়া যায়নি।
এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম মুঠোফোনে বলেন, এ বিষয়ে আমি অবগত আছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আমরা দ্রুত সমাধান করার চেষ্টা করছি।
উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার মুঠোফোনে আরও বলেন, রাস্তা নির্মাণের কাজে বাধা দেওয়ার বিষয়টি ইতিমধ্যে সমাধান করে দিয়েছি।





