পাঁচবিবিতে অটোভ্যান চালককে হত্যা করে অটো ছিনতাই

Sadek Ali
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১১:৫৭ পূর্বাহ্ন, ১৪ অক্টোবর ২০২৬ | আপডেট: ৭:০৮ পূর্বাহ্ন, ১৫ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জয়পুরহাটের পাঁচবিবিতে মো. সাখাওয়াত হোসেন (২৫) নামে এক অটোভ্যান চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৪ অক্টোবর) সকাল আনুমানিক ০৭.০০ ঘটিকার সময়  উপজেলার উচাই পাথরঘাটা ব্রিজ সংলগ্ন চায়ের টং ঘরের পিছন থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহত সাখাওয়াত আটাপুর ইউনিয়নের সূর্যাপুর চকপাড়া গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে।

আরও পড়ুন: বগুড়ার দুই থানায় নতুন ওসি, বদলি আরও ৫ পুলিশ কর্মকর্তা

স্থানীয়রা ও আটাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ.স.ম সামছুল আরেফিন চৌধুরী আবু জানান, সাখাওয়াত তার অসুস্থ ভাইয়ের ব্যাটারিচালিত অটো ভ্যান চালাতেন। গতকাল মঙ্গলবার বাড়ি থেকে ভাড়ার উদ্দেশ্যে অটো ভ্যান নিয়ে বের হন। রাত গভীর হলেও বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। তার মোবাইল ফোনে কল দিলেও সেটি বন্ধ পাওয়া যায়।

বুধবার সকালে পথচারীরা উচাই পাথরঘাটা ব্রিজের পশ্চিম পাশে চা টংয়ের কাছে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের মর্গে পাঠায়।

আরও পড়ুন: ‘নতুন জীবনের’ খোঁজে বাড়ি থেকে পালায় চার স্কুলছাত্রী, উদ্ধার হবিগঞ্জে

এবিয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ তামবিরুল ইসলাম বলেন,প্রথমিক ভাবে ধারনা করা হচ্ছে অটো ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়েছে। তদন্তের মাধ্যমে হত্যার আসল ঘটনা উদঘাটন করা হবে। এবিষয়ে মামলা পক্রিয়াধীন।