নবীগঞ্জে অবৈধ পার্কিং ও ফুটপাত দখলে ১১ মামলা, জরিমানা আদায় ২০ হাজার টাকা
হবিগঞ্জের নবীগঞ্জ পৌর শহরে অবৈধভাবে যানবাহন পার্কিং ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার অভিযোগে ১১টি মামলা করেছে উপজেলা প্রশাসন। এসব মামলায় মোট ২০ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও পয়েন্টে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়।
আরও পড়ুন: জয়পুরহাটে শারদীয় দুর্গোৎসব ঘিরে বিজিবির কড়া নিরাপত্তা: মণ্ডপ পরিদর্শনে ২০ বিজিবি অধিনায়ক
অভিযানে নেতৃত্ব দেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিরুদ্ধ দেব রায়। এ সময় সড়কের ওপর যানবাহন পার্কিং এবং ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার অভিযোগে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ১১টি মামলা করা হয়। মামলাগুলোর বিপরীতে তাঁদের কাছ থেকে জরিমানা আদায় করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিরুদ্ধ দেব রায় বলেন, শহরের যানজট কমানো এবং পথচারীদের চলাচল নির্বিঘ্ন করতে এ অভিযান চালানো হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন: কিশোরগঞ্জ কারাগার পরিদর্শনে সন্তোষ প্রকাশ করলেন জেলা প্রশাসক
অভিযানে নবীগঞ্জ থানার একদল পুলিশ সদস্য ও পৌরসভার কর্মচারীরা সহযোগিতা করেন।





