ধামরাইয়ে মহাসড়কে থেমে থাকা বাসে আগুন

Sadek Ali
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশিত: ১২:৩০ অপরাহ্ন, ০৭ নভেম্বর ২০২৬ | আপডেট: ১০:০৩ অপরাহ্ন, ০৭ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকার ধামরাইয়ে ঢাকা আরিচা মহাসড়কে থেমে থাকা পল্লী সেবা নামে থেমে থাকা একটি যাত্রীবাহী পরিবহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে বাসটির প্রায় ৩ লক্ষ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে এবং ৫ লক্ষ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়।  তবে এই অগ্নিকাণ্ডের ঘটনায় কোন হতাহত হয় নি। তবে এ ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। 

এছাড়াও গত শুক্রবার রাতেও ধামরাই পলিটেকনিক ইনস্টিটিউট এর সামনে পাভেল পরিবহনেও আগুন দেয়। এ বিষয়ে তদন্ত চলছে জানা যায়। 

আরও পড়ুন: ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়: ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন

শনিবার (৭ নভেম্বর) রাতে আড়াইটার দিকে উপজেলার সূতিপাড়া ইউনিয়নের ঢাকা আরিচা মহাসড়কের শ্রীরামপুর এলাকায় স্কয়ার হাসপাতালের সামনে থেমে থাকা বাসে এই আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আল আমিন খানের নেতৃত্বে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করেছে বলে জানা যায়। 

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, উপজেলার সূতিপাড়া ইউনিয়নের শ্রীরামপুর এলাকায় স্কয়ার হাসপাতালের সামনে থেমে থাকা মো. শহিদুল ইসলামের মালিকানাধীন পল্লী সেবা নামে একটি যাত্রী বাহী বাসে নাশকতার উদ্দেশ্যে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আমরা খবর পেয়েই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট  দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় ৫০ মিনিট কাজ করার পর আগুন সম্পূন নেভানো সম্ভব হয়েছে। এতে হতাহতের কোন ঘটনা ঘটে নি। গাড়িটির রেজিষ্ট্রেশন নম্বর - ঢাকা মেট্রো - জ- ৩২৬০। 

আরও পড়ুন: স্ত্রীকে দিয়ে দেহ ব্যবসার অভিযোগ, মিজান বললেন ‘অভাবের তাড়নায় করেছি’

এ বিষয়ে ধামরাই উপজেলার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আল আমিন খান বলেন, খবর পেয়েই আমরা ঘটনাস্থলে যাই। পুরোপুরি আগুন নেভাতে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করেছে। প্রায় ৫০ মিনিট কাজ করার পর আগুন নেভানো সম্ভব হয়। এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে এবং ৫ লক্ষ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে। কোন হতাহত হয় নি। তবে ধারণা করা হচ্ছে নাশকতা সৃষ্টির জন্যেই এ ঘটনা ঘটানো হয়েছে। গত শুক্রবার রাতেও ধামরাই পলিটেকনিক ইনস্টিটিউট এর সামনে পাভেল পরিবহন (যার রেজিষ্ট্রেশন নম্বর চট্টগ্রাম মেট্রো- জ- ০৪-০১৩৯)  আগুনের বিষয়ে তদন্ত চলছে বলে জানা যায়। 

প্রসঙ্গত এর আগের দিন শুক্রবার রাত আড়াইটার দিকে ধামরাই থানা রোড এলাকায় ধামরাই পলিটেকনিক ইনস্টিটিউট এর সামনে মেরামতাধীন পাভেল পরিবহন নামে একটি বাসে আগুন ধরিয়ে দেয়। এতে কোন হতাহত হয় নি। তবে ২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। বিষয়টি নিয়ে এখনো তদন্ত চলছে।