ডিএমপি কমিশনারকে কড়া হুঁশিয়ারি দিলেন সারজিস

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:১৩ অপরাহ্ন, ২২ মে ২০২৫ | আপডেট: ৬:৪৫ পূর্বাহ্ন, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনারকে উদ্দেশ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলে মুখ্য সংগঠক সারজিস আলম। বৃহস্পতিবার (২২ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে এই বিষয়ে একটি পোস্ট করেন তিনি।

ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো-

আরও পড়ুন: ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছে এনসিপি: আসিফ মাহমুদ

DMP কমিশনার বিভিন্ন পুলিশ কর্মকর্তাকে দায়িত্বশীল ভূমিকার জন্য পুরস্কৃত করছেন। খুবই ভালো কথা।  কিন্তু এই ডিএমপির পুলিশরূপী কিছু ছেচরা চাঁদাবাজ  এখনো যে দেদারসে ঘুষ খেয়ে যাচ্ছে, চাঁদাবাজির ভাগ নিচ্ছে, মিথ্যা মামলায় হয়রানি করছে, নিরপরাধ মানুষকে গ্রেফতার করতে যাচ্ছে, গ্রেফতার না হতে চাইলে টাকা চাচ্ছে, টাকার বিনিময়ে আসামি ছেড়ে দিচ্ছে।  এসব কালপ্রিট পুলিশদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না কেন? এদের এই রমরমা লেনদেন বাণিজ্য বন্ধ করেন। এবার ধরলে কিন্তু ছাড় নাই।