দক্ষিণ ইরানে ৪.৪ মাত্রার ভূমিকম্প
দক্ষিণ ইরানে ৪ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। এ তথ্য জানিয়েছে ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র। সংস্থাটি জানায়, ইউটিসি সময় ০৬টা ৫৫ মিনিট ০৭.৮ সেকেন্ডে ভূমিকম্পটি রেকর্ড করা হয়। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।
ভূমিকম্পের উপকেন্দ্র ছিল শিরাজ শহর থেকে প্রায় ২১৪ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং জেরাশ শহর থেকে প্রায় ৫৩ কিলোমিটার উত্তর-পশ্চিমে।
আরও পড়ুন: শেখ হাসিনার বক্তব্যকে সমর্থন করে না ভারত: পররাষ্ট্র মন্ত্রণালয়
তাৎক্ষণিক তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সকাল ১০টা ২৫ মিনিটে কম্পন অনুভূত হয়। এ সময় দেশটির বিভিন্ন স্থানে মার্কিন ও ইসরায়েলের বিমান হামলা চলছিল বলে জানা গেছে।
ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
আরও পড়ুন: থাইল্যান্ডের স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলা, নিহত ৭





