রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইজিপির শ্রদ্ধা

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:১০ অপরাহ্ন, ১৯ অগাস্ট ২০২৪ | আপডেট: ৫:৪০ অপরাহ্ন, ০৬ অগাস্ট ২০২৫
রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইজিপির শ্রদ্ধা। ছবিঃ
রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইজিপির শ্রদ্ধা। ছবিঃ

অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী আজ সোমবার (১৯ আগস্ট ২০২৪) সকাল সাড়ে নয়টায় রাজারবাগ পুলিশ লাইনসে পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে শহিদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।

এ সময় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ মোঃ ময়নুল ইসলাম, এনডিসি, র‍্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ মাইনুল হাসানসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 

আরও পড়ুন: পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আবারও ব্যাপক রদবদল


পরে স্বরাষ্ট্র উপদেষ্টা আহত পুলিশ সদস্যদের দেখতে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে যান। তিনি আহত পুলিশ সদস্যদের সাথে কথা বলেন এবং তাদের চিকিৎসার খোঁজখবর নেন। আহত পুলিশ সদস্যদের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য তিনি সংশ্লিষ্ট সকলকে নির্দেশ প্রদান করেন।

আরও পড়ুন: জুলাই আন্দোলনে ডিজি আশরাফের জঘন্য কর্মকাণ্ডের বিষয়ে বিজিবির বক্তব্য

এ সময় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ মোঃ ময়নুল ইসলাম, এনডিসি, র‍্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ মাইনুল হাসান, হাসপাতালের পরিচালক শেখ মোঃ রেজাউল হায়দারসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ মোঃ ময়নুল ইসলাম, এনডিসি আজ সোমবার সকাল সাড়ে দশটায় রাজারবাগ পুলিশ লাইনসে পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে শহিদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। স্পেশাল ব্রাঞ্চের প্রধান মোঃ শাহ আলম, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ মাইনুল হাসানসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।