রাজশাহীতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার, আটক ৩

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:১৫ অপরাহ্ন, ১৬ অগাস্ট ২০২৫ | আপডেট: ২:৫২ পূর্বাহ্ন, ১৩ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজশাহীর বোয়ালিয়া থানাধীন দরিখরবোনা এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। ভোর রাত আনুমানিক ০১:৩০ মিনিটে শুরু হওয়া এ অভিযানে তিনজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- মোন্তাসেরুল আলম আনিন্দো, মো: রবিন, মো: ফয়সাল

আরও পড়ুন: ৯৯৯-এ ফোনের দুই ঘণ্টায় ডাকাতি হওয়া ৩১টি গরুসহ ট্রাক উদ্ধার, মিনিট্রাক জব্দ


অভিযানে উদ্ধারকৃত সামগ্রী- ২টি বিদেশি রিভলবার ও গুলি, ১টি এয়ার গান, ৬টি দেশীয় অস্ত্র, সামরিক মানের দূরবীন ও অপটিক্যাল স্কোপ, বিদেশি ধারালো ডেগার, উন্নতমানের ওয়াকিটকি সেট, জিপিএস ও টিজার গান, দেশি-বিদেশি কার্টিজ, বিপুলসংখ্যক অব্যবহৃত সিম কার্ড, বিস্ফোরক তৈরির সরঞ্জামাদি, একাধিক কম্পিউটার সেট, নগদ টাকা, দেশি-বিদেশি মদ

আরও পড়ুন: বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের খায়রুল বাশার বাহারের ৩৩ কোটি টাকার সম্পদ ক্রোক

নাইট্রোজেন কার্টিজ (যা বোম্ব ডিসপোজাল ইউনিট কর্তৃক নিষ্ক্রিয় করা হবে)

সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাগুলো ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে। সেনাবাহিনী জানিয়েছে, দেশের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে অবৈধ অস্ত্র, বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।