পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনে মোসলেহ উদ্দিন সভাপতি ও শামীমা পারভীন সাধারণ সম্পাদক নির্বাচিত

Sanchoy Biswas
বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: ৭:১১ অপরাহ্ন, ১৩ মে ২০২৬ | আপডেট: ১:১১ পূর্বাহ্ন, ১৪ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি পদে সিআইডির অতিরিক্ত আইজি মোসলেহ উদ্দিন আহমদ এবং সাধারণ সম্পাদক পদে ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

বুধবার বিকেলে রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় সদস্যদের উপস্থিতিতে এই কমিটি গঠন করা হয়।

আরও পড়ুন: বিভ্রান্তিকর অপপ্রচারে প্রভাবিত না হওয়ার আহ্বান সেনাবাহিনীর

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিদায়ী সভাপতি ড. নাজমুল করিম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় সদস্যদের সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়।