সংসদ ভবন এলাকা থেকে বিচারকের মোবাইল ও চশমা নিয়ে গেল ছিনতাইকারীরা

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:২১ পূর্বাহ্ন, ২০ নভেম্বর ২০২৫ | আপডেট: ২:২১ অপরাহ্ন, ২০ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর সর্বোচ্চ নিরাপত্তা জোনগুলোর একটি সংসদ ভবন এলাকার ভিতরেই ছিনতাইকারীদের টার্গেটে পড়েছেন একজন সিনিয়র জেলা ও দায়রা জজ। বুধবার (১৯ নভেম্বর) রাত পৌনে ৯টার দিকে শেরেবাংলা নগর থানার আওতাধীন এলাকায় ঘটে এই ঘটনা। ভুক্তভোগী বিচারকের নাম অরুনাভ চক্রবর্তী।

পুলিশ সূত্র জানায়, রাতে হাঁটতে হাঁটতে সংসদ ভবন এলাকার পাশ দিয়ে যাচ্ছিলেন বিচারক অরুনাভ চক্রবর্তী। সে সময় তিনজন ছিনতাইকারী তার গতিরোধ করে ভয় দেখিয়ে হাতে থাকা মোবাইল ফোন ছিনিয়ে নেয়। শুধু তাই নয়, চোখের চশমাটিও ছিনতাইকারীরা নিয়ে পালিয়ে যায়।

আরও পড়ুন: ডেঙ্গু প্রতিরোধে ডিএসসিসির ৭৫ ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান

ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার ইবনে মিজান বিষয়টি নিশ্চিত করে বলেন, বিচারকের কাছ থেকে রিয়েলমি ব্র্যান্ডের একটি মোবাইল ফোন ও চশমা ছিনতাই হয়েছে। তিনি ইতোমধ্যে শেরেবাংলা নগর থানায় অভিযোগ দিয়েছেন। ঘটনার পরপরই ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।

সংরক্ষিত বলে পরিচিত ওই এলাকায় বিচারকের ওপর ছিনতাইয়ের ঘটনায় নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

আরও পড়ুন: বিদেশি প্রতিষ্ঠানে চাকরির প্রলোভনে প্রতারণা, চক্রের নারী সদস্য গ্রেপ্তার