জাতীয় চিড়িয়াখানায় খাঁচা ছেড়ে বেরিয়ে এলো সিংহ, আতঙ্ক নেই

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৭:০৬ অপরাহ্ন, ০৫ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১:০৬ পূর্বাহ্ন, ০৬ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর জাতীয় চিড়িয়াখানার খাঁচা থেকে একটি সিংহ হঠাৎ বাইরে বের হয়ে গেছে। চিড়িয়াখানা কর্তৃপক্ষ সিংহটিকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত কেউ আঘাতপ্রাপ্ত হয়নি।

শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জাতীয় চিড়িয়াখানার পরিচালক ড. মোহাম্মাদ রফিকুল ইসলাম তালুকদার।

আরও পড়ুন: ডেঙ্গু প্রতিরোধে ডিএসসিসির ৭৫ ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান

তিনি জানান, “আমাদের মাঠ এরিয়ার একটি খাঁচা থেকে একটি সিংহ পৌনে ৫টার দিকে বাইরে বের হয়েছে। আতঙ্কিত হওয়ার কিছু নেই। সিংহটি এখন পর্যন্ত খাঁচার পাশে শুয়ে আছে। আমাদের একাধিক গানম্যান পজিশনে অবস্থান নিয়েছেন। সিংহটি একটু সরলেই আমরা শুট করে নিয়ন্ত্রণ করতে পারব।”

জাতীয় চিড়িয়াখানার পরিচালক আরও বলেন, “সিংহটি এখন পর্যন্ত কাউকে আঘাত করেনি। আমরা চারপাশে কর্ডন করে রেখেছি। সাধারণ মানুষের জন্য কোনো ভয়ের কারণ নেই।”

আরও পড়ুন: বিদেশি প্রতিষ্ঠানে চাকরির প্রলোভনে প্রতারণা, চক্রের নারী সদস্য গ্রেপ্তার