এবার ঢাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের নামে ঝটিকা মিছিল

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:০৫ অপরাহ্ন, ০২ মে ২০২৬ | আপডেট: ১:০৫ অপরাহ্ন, ০২ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজু ভাস্কর্য-এর সামনে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। এ ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (২ মে) ভোর আনুমানিক ৬টার দিকে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: ‘ভইরা দে’ গ্রুপের সেকেন্ড ইন কমান্ড রাসেলসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

আটকরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ সেশনের এফ রহমান হলের শিক্ষার্থী ফারহান তানভীর নাসিফ এবং একটি মাইক্রোবাসের চালক রুবেল।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, ১০ থেকে ১২ জনের একটি দল হঠাৎ করে রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হয়ে ব্যানার প্রদর্শন ও মিছিল করে। অল্প সময়ের মধ্যে কর্মসূচি শেষ করে তারা দ্রুত স্থান ত্যাগ করে একটি মাইক্রোবাসে করে।

আরও পড়ুন: রাজধানীর ৫ হাজার ইয়াবাসহ পুলিশ কর্মকর্তা গ্রেফতার

পরে ঘটনাস্থলে থাকা একটি মাইক্রোবাস থেকে দুইজনকে আটক করে পুলিশ এবং তাদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার মাসুদ আলম জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।