যাত্রাবাড়ী মোড়ে স্বর্ণের দুল ছিনতাই, দুই ছিনতাইকারী আটক

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:২৫ পূর্বাহ্ন, ২০ মে ২০২৬ | আপডেট: ৩:২৭ পূর্বাহ্ন, ১৭ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে পাবলিক টয়লেটের পাশে এক মহিলার কান থেকে স্বর্ণের দুল ছিনিয়ে নেওয়ার ঘটনায় দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো-১। মোঃ কামাল (২৭) ও ২।মোঃ মাসুদ (২৫)।

আরও পড়ুন: মোহাম্মদপুরে ছিনতাইকারীর হামলায় রক্তাক্ত ওসি-এসআই

যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৯ মে) বিকেল অনুমান ০৫:৩০ ঘটিকায় এক মহিলার কান থেকে মোঃ কামাল নামের এক ছিনতাইকারী স্বর্ণের দুল ছিঁড়ে নিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে মহিলার চিৎকারে দায়িত্বরত পুলিশ সার্জেন্ট তাৎক্ষণিকভাবে ছিনতাইকারীকে ধাওয়া করে আটক করেন।

এ সময় ছিনতাইকারী কামাল ও তার সহযোগী মাসুদ পুলিশ সার্জেন্টের পরিধেয় প্যান্টে ব্লেড দিয়ে আঘাত করে প্যান্ট কেটে দেয়। তবে পুলিশ সার্জেন্ট সাহসিকতার সাথে লড়াই করে সহকর্মী পুলিশ কনস্টেবলের সহায়তায় দুই ছিনতাইকারীকেই আটক করতে সক্ষম হন। একই সাথে ছিনিয়ে নেওয়া স্বর্ণের কানের দুলটিও উদ্ধার করা হয়।

আরও পড়ুন: তেজগাঁও-মহাখালী সড়ক অবরোধ, তীব্র যানজট

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন।