মঙ্গলবার হাতিরপুল-ধানমন্ডির কয়েকটি এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৯:০৪ অপরাহ্ন, ২০ জুলাই ২০২৬ | আপডেট: ১২:০৬ পূর্বাহ্ন, ২৩ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর ফ্রি স্কুল স্ট্রিট, হাতিরপুল, পুকুরপাড় ও ধানমন্ডি এলাকায় লিকেজযুক্ত পুরোনো বিতরণ লাইন পরিবর্তন এবং সার্ভিস লাইন প্রতিস্থাপনের কাজের জন্য আগামী মঙ্গলবার (২১ জুলাই) আট ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

সোমবার তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আরও পড়ুন: এবার দুর্গাপূজায় মিলছে টানা ছুটি, কারা কতদিন পাবেন?

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২১ জুলাই (মঙ্গলবার) দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত ফ্রি স্কুল স্ট্রিট, ভূতের গলি, কিচেন রোড, আল আমিন রোড এবং কাঠালবাগান এলাকার আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকদের গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে।

এ ছাড়া, আশপাশের এলাকাগুলোতে এ সময় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলেও জানানো হয়েছে।

আরও পড়ুন: পাইকপাড়াসহ আশপাশের এলাকায় ৫ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

সাময়িক এই ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করে দ্রুত স্বাভাবিক গ্যাস সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।