রামপালে সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

Shahrier Islam Pallab
মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ
প্রকাশিত: ৪:৫০ অপরাহ্ন, ০৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ৭:৪১ অপরাহ্ন, ০৫ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী, পাঁচবারের নির্বাচিত সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আবদুল হাইয়ের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়নের উত্তর কাজী কসবা স্কুল মাঠে রামপাল ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. মহিউদ্দিন।

আরও পড়ুন: উলিপুরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

মিলাদ ও দোয়া মাহফিলের সার্বিক আয়োজন করেন রামপাল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও মুন্সীগঞ্জ সদর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. মিল্লাত হোসেন দেওয়ান।

রামপাল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. শওকত হোসেন এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আতোয়ার হোসেন বাবুল, সাবেক সদস্য কাজী আবু সুফিয়ান বিপ্লব, সাবেক সদস্য শাহাদত হোসেন সরকার, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইদুর রহমান ফকির, শহর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ভিপি মো. শাহীন মিয়া, রামপাল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী আবু বক্কর মাদবর, সাবেক ছাত্রনেতা মো. ইকবাল হোসেন স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠানে মরহুম আলহাজ্ব আবদুল হাইয়ের রাজনৈতিক জীবন, দলীয় কর্মকাণ্ড এবং মুন্সীগঞ্জের রাজনীতিতে তাঁর দীর্ঘদিনের ভূমিকা স্মরণ করা হয়।

আরও পড়ুন: নীলফামারীতে এনসিসি ব্যাংকের উদ্যোগে কৃষকদের মাঝে কৃষি উপকরণ প্রদান

উপস্থিত নেতাকর্মীরা বলেন, আলহাজ্ব আবদুল হাই মুন্সীগঞ্জের রাজনীতিতে দীর্ঘ সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হওয়া এবং সরকারের উপমন্ত্রীর দায়িত্ব পালনের মধ্য দিয়ে তিনি জাতীয় রাজনীতিতেও পরিচিতি অর্জন করেন। তাঁর মৃত্যুতে মুন্সীগঞ্জের রাজনৈতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের অবসান ঘটেছে।

উল্লেখ্য, বর্ষীয়ান এই রাজনীতিবিদ আলহাজ্ব আবদুল হাই গত ১৫ অক্টোবর ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁর মৃত্যুতে দলীয় নেতাকর্মী, রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের সৃষ্টি হয়।

বৃহস্পতিবারের, এ আয়োজনে এছাড়াও সাবেক তথ্য মন্ত্রী এম শামসুল ইসলামের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।