শুক্রবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না ফতুল্লা-মুন্সিগঞ্জসহ ৬ এলাকায়

Any Akter
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৩:৪৯ অপরাহ্ন, ২৫ জুন ২০২৬ | আপডেট: ১২:২৪ পূর্বাহ্ন, ২৬ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের অধীনে পাগলা রেলওয়ে স্টেশন এলাকায় নির্মাণাধীন সেতু নং-০৭-এর পার্শ্ববর্তী বিদ্যমান গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জন্য আগামী ২৬ জুন ২০২৬ (শুক্রবার) নির্ধারিত সময়ের জন্য কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুক্রবার দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ৬ ঘণ্টা ফতুল্লা, এনায়েতনগর, কাশিপুর, মুক্তারপুর, মুন্সিগঞ্জ ও সিদ্ধিরগঞ্জ এলাকার সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

আরও পড়ুন: আবারও কমল স্বর্ণের দাম

এছাড়া, উল্লিখিত এলাকার আশপাশের অঞ্চলেও গ্যাসের স্বল্পচাপ দেখা দিতে পারে বলে জানানো হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলাদেশ রেলওয়ের নির্মাণকাজের অংশ হিসেবে পাইপলাইন স্থানান্তর কার্যক্রম সম্পন্ন করতে সাময়িকভাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কাজ শেষ হওয়ার পর স্বাভাবিক গ্যাস সরবরাহ পুনরায় চালু করা হবে।

আরও পড়ুন: আবারও সোনার দাম ভরিতে কমলো সাড়ে ৫ হাজার টাকা

সাময়িক এ অসুবিধার জন্য সংশ্লিষ্ট গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।