সাদিক এগ্রোর কথিত উচ্চ বংশীয় গরু খলিল গোস্ত বিতানে নিলামে বিক্রি
আলোচিত সাদিক অ্যাগ্রোর ‘উচ্চ বংশীয়’ ব্রাহমা জাতের গরু নিলামে বিক্রি করা হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর খিলগাঁওয়ের খলিল গোস্ত বিতানে প্রতি কেজি ১২০০ টাকায় এর মাংস বিক্রি করা হয়।
খলিল গোস্ত বিতানের মালিক খলিলুর রহমান বলেন, “ব্রাহমা জাতের পাঁচটি গরু আমি নিলামের মাধ্যমে পেয়েছি। এতে ১১ জন ক্রেতা অংশ নিয়েছিলেন। প্রতিটি গরু আলাদা দামে বিক্রি হয়েছে।” তিনি আরও জানান, “জনসমক্ষে মাংস কেটে বিক্রি করা হচ্ছে। সাধারণ মানুষও খেতে পারবে এজন্য মূল্য তুলনামূলকভাবে কম রাখা হয়েছে। ক্রেতারা ভালো সাড়া দিচ্ছেন।”
আরও পড়ুন: আবারও বাড়ল সোনার দাম
একজন ক্রেতা বলেন, “গরু, মহিষ ও খাসির মাংস খেয়েছি, কিন্তু ব্রাহমা জাতের গরুর মাংস আগে কখনো খাইনি। পরিবারের সবাই মিলে টেস্ট করার জন্য মাংস নিচ্ছি।”
সাদিক অ্যাগ্রোর ‘উচ্চ বংশীয়’ গরু দেখতে আসা হাবিব বলেন, “সচরাচর এ ধরনের গরু দেখা যায় না। বাংলাদেশে এই পাঁচটি গরুই আইকনিক গরু হিসেবে পরিচিত। শিংবিহীন এই গরুর মাথার ওজন প্রায় এক মণ। কুঁজে প্রায় ২০-২৫ কেজি মাংস রয়েছে।”
আরও পড়ুন: বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম
দীর্ঘ তিন ঘণ্টা লাইনে দাঁড়িয়ে মাংস কিনেছেন এক ক্রেতা। তিনি বলেন, “সকাল ৮টায় লাইনে দাঁড়িয়েছিলাম। সকাল ১১টায় মাংস পেলাম, আলহামদুলিল্লাহ।”
দুদক সূত্রে জানা যায়, ২০২১ সালের জুলাই মাসে করোনা মহামারির বিধি-নিষেধের মধ্যে সাদিক অ্যাগ্রো জাল কাগজপত্র ব্যবহার করে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ১৮টি ব্রাহমা জাতের গরু আমদানি করার চেষ্টা করে। শুল্ক কর্মকর্তারা ওই সময় সব কাগজপত্র জাল হিসেবে চিহ্নিত করেন। চলতি বছরের শুরুতে সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে ১৫টি ব্রাহমা জাতের গরু সাদিক অ্যাগ্রোকে দেওয়া হয়েছে কিনা, তা নিয়ে দুদকের টিম খোঁজখবর করছে।





