উদ্বোধন হলো ওয়ালটন প্লাজার নতুন ওয়েবসাইট
গ্রাহক ও শুভানুধ্যায়ীদের কাছে নতুনরূপে নতুন আঙ্গিকে নিজেদের তুলে ধরার প্রত্যয়ে দেশের অন্যতম ইলেকট্রনিক্স পণ্যের বিক্রয় ও সেবাদানকারী প্রতিষ্ঠান ওয়ালটন প্লাজার নতুন ওয়েবসাইটের (ওয়ালটন প্লাজা ডট কম ডট বিডি) উদ্বোধন করা হয়েছে।
নতুন ওয়েবসাইট চালু উপলক্ষ্যে এ অনলাইন প্লাটফর্ম থেকে ওয়ালটন পণ্য কেনায় গ্রাহকদের ১২ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছে ওয়ালটন প্লাজা।
আরও পড়ুন: আবারও সোনার দাম ভরিতে কমলো সাড়ে ৫ হাজার টাকা
সোমবার (১ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে ওয়ালটন প্লাজার নতুন ওয়েবসাইট উদ্বোধন করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির পরিচালক এবং ওয়ালটন প্লাজা অনলাইন সেলসের মনিটরিং ডিরেক্টর নিশাত তাসনিম শুচি।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রায়হান, ওয়ালটনের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মেজর জেনারেল (অব.) ইবনে ফজল শায়েখুজ্জামান, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ইভা রিজওয়ানা নিলু, এসি প্রোডাক্টের চিফ বিজনেস অফিসার তানভীর রহমান, ব্যবস্থাপনা পরিচালকের উপদেষ্টা ও চিফ ইনফরমেশন অফিসার মফিজুর রহমান জাকির, চিফ মার্কেটিং অফিসার (সিএমও) দিদারুল আলম খানসহ অন্যান্যরা।
আরও পড়ুন: দেশে রেমিট্যান্স প্রবাহে নতুন রেকর্ড
ওয়েবসাইট উদ্বোধন অনুষ্ঠানে ওয়ালটন প্লাজা অনলাইন সেলস এর মনিটরিং ডিরেক্টর নিশাত তাসনিম শুচি বলেন, পরিবর্তিত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে এবং গ্রাহকদের অনলাইন সেবা আরো সহজ, দ্রুত ও নিরাপদ করতেই আমাদের এই নতুন প্রয়াস। অনলাইন কেনাকাটায় গ্রাহকদের দারুণ অভিজ্ঞতা দিতে ভবিষ্যতে ওয়েবসাইটে ভার্চুয়াল শোরুম, অ্যাডভান্সড ডাটা অ্যানালাইসিসের মতো আরো নতুন নতুন ফিচার সংযোজন করা হবে।
ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান বলেন, আমাদের টার্গেট- চলতি বছরে বাংলাদেশে ইলেকট্রনিক্স পণ্যের নাম্বার ওয়ান অনলাইন সেলস নেটওয়ার্কে পরিণত হওয়া। এরই ধারাবাহিকতায় নতুন এই ওয়েবসাইট চালু করা হয়েছে।





