বাজেট ২০২৫-২৬

দাম বাড়তে পারে যেসব পণ্যের

Any Akter
অর্থবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:০৭ পূর্বাহ্ন, ০২ জুন ২০২৫ | আপডেট: ৮:২৯ পূর্বাহ্ন, ১০ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট আজ রোববার (২ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদে উপস্থাপন করবেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। এবারের বাজেটের আকার ধরা হয়েছে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা, যেখানে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ৪ লাখ ৯৯ হাজার কোটি টাকা। বাজেট উপস্থাপনের সময় বাংলাদেশ বেতার ও টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে।

এবারের বাজেটে রাজস্ব বৃদ্ধির পাশাপাশি ভোক্তা স্বার্থ সুরক্ষায় নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে বিভিন্ন পণ্যে শুল্ক ও মূসক (ভ্যাট) বাড়ানো-কমানোর ফলে কিছু পণ্যের দাম বাড়বে, আবার কিছু পণ্যের দাম কমে আসার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: গ্যাস সংকট কাটিয়ে ফের চালু ডিএপি কারখানা

দাম বাড়তে পারে যেসব পণ্যের:

রড ও স্টিল:

আরও পড়ুন: ঈদুল আজহা উপলক্ষে ঢাকায় বসছে ২৮ পশুর হাট

আমদানিতে ২০-২৩% ও উৎপাদনে ২০% পর্যন্ত ভ্যাট বৃদ্ধির প্রস্তাব রয়েছে। এতে প্রতি টনে রডের দাম প্রায় ১,৪০০ টাকা পর্যন্ত বাড়তে পারে।

ফিক্সড আমদানি শুল্কও বাতিলের চিন্তা করা হচ্ছে।

ফ্রিজ ও এয়ার কন্ডিশনার:

ভ্যাট ৭.৫% থেকে বাড়িয়ে ১৫% করার পরিকল্পনা। দেশীয় উৎপাদকদের জন্য এটি চ্যালেঞ্জ হতে পারে।

মোটরসাইকেল যন্ত্রাংশ:

অতিরিক্ত শুল্ক বাড়ানোর সম্ভাবনা রয়েছে। দাম বাড়তে পারে দেশীয় ও বিদেশি মোটরসাইকেলের।

সিগারেট পেপার:

তামাক শিল্পে ব্যবহৃত সিগারেট পেপারের ওপর সম্পূরক শুল্ক ৬০% থেকে বাড়িয়ে ১০০% করার প্রস্তাব।

দেশীয় মোবাইল ফোন:

উৎপাদন ক্যাটাগরি অনুযায়ী ভ্যাট ২%-২.৫% পর্যন্ত বাড়ানো হচ্ছে।

ব্যাটারিচালিত রিকশা:

১,২০০ ওয়াট ডিসি মোটরের শুল্ক ১% থেকে বাড়িয়ে ১৫% করার প্রস্তাব।

কসমেটিকস পণ্য:

লিপস্টিকের ন্যূনতম শুল্কায়ন মূল্য ২০ ডলার থেকে বাড়িয়ে ৪০ ডলার; অন্যান্য কসমেটিকসেও মূল্যসীমা বাড়ানোর চিন্তা।

ওয়ান টাইম প্লাস্টিক পণ্য:

চা-কফি কাপ, প্লেট, বাটি ইত্যাদির ভ্যাট দ্বিগুণ করে ১৫% করার প্রস্তাব।

শেভিং ব্লেড:

ব্লেড তৈরিতে ব্যবহৃত স্টিল স্ট্রিপে উৎপাদন পর্যায়ে ভ্যাট ৫% থেকে বাড়িয়ে ৭% করার কথা রয়েছে।

প্লাস্টিক টেবিলওয়্যার ও হাইজেনিক সামগ্রী:

ভ্যাট সাড়ে ৭% থেকে বাড়িয়ে ১৫% করার প্রস্তাব, ফলে ঘরোয়া ব্যবহারের এই পণ্যের দাম বাড়তে পারে।

দেশীয় সুতা:

কটন ও মেন-মেইড সুতায় সুনির্দিষ্ট কর বাড়িয়ে প্রতি কেজিতে ৫ টাকা করার প্রস্তাব।

হেলিকপ্টার:

আমদানিতে ১০% শুল্ক আরোপের প্রস্তাব।

মার্বেল ও গ্রানাইট:

সম্পূরক শুল্ক ২০% থেকে বাড়িয়ে ৪৫% করার পরিকল্পনা। দাম বাড়তে পারে বাসাবাড়ির এই নির্মাণ সামগ্রীর।

অন্যান্য পণ্য:

তারকাঁটা, স্ক্রু, নাট-বোল্ট, বৈদ্যুতিক হার্ডওয়্যার, তালা, তামাকবীজ ইত্যাদির দাম বাড়তে পারে শুল্ক-ভ্যাট বৃদ্ধির ফলে।