জানুয়ারিতে জ্বালানি তেলের দাম কমল
ছবিঃ সংগৃহীত
২০২৬ সালের জানুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা করেছে সরকার। নতুন দর অনুযায়ী, গ্রাহক পর্যায়ে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিন—সব ধরনের জ্বালানি তেলের দাম প্রতি লিটারে দুই টাকা করে কমানো হয়েছে।
নতুন ঘোষিত দরে ডিজেল বিক্রি হবে লিটারপ্রতি ১০২ টাকা, যা আগে ছিল ১০৪ টাকা। অকটেনের দাম কমে হয়েছে ১২২ টাকা, আগে ছিল ১২৪ টাকা। পেট্রোল বিক্রি হবে ১১৮ টাকায়, যা আগে ছিল ১২০ টাকা। আর কেরোসিনের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১১৪ টাকা, যা আগে ছিল ১১৬ টাকা প্রতি লিটার।
আরও পড়ুন: রপ্তানি খাতে ২,৫০০ কোটি টাকার নগদ সহায়তা ছাড়
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে জারি করা গেজেট অনুযায়ী, এই নতুন দাম ১ জানুয়ারি থেকেই কার্যকর হবে।





