আগামীকাল থেকে যেসব এলাকায় ২৪ ঘণ্টা থাকবে না গ্যাস

Any Akter
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৪:৪৫ অপরাহ্ন, ২৭ জুন ২০২৬ | আপডেট: ৬:১০ অপরাহ্ন, ২৭ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা-সিলেট মহাসড়ক উন্নয়ন প্রকল্পের কাজের জন্য আগামীকাল রবিবার (২৮ জুন) সকাল থেকে সোমবার (২৯ জুন) সকাল পর্যন্ত মোট ২৪ ঘণ্টা রূপগঞ্জ, আড়াইহাজার ও কাঞ্চনসহ আশপাশের বিস্তীর্ণ এলাকায় সব ধরনের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। কর্তৃপক্ষের এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাসেকের (SASEC) সড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় রূপগঞ্জের গোলাকান্দাইল মোড় এলাকায় বিদ্যমান গ্যাস সঞ্চালন ও বিতরণ পাইপলাইন স্থানান্তরের কাজ চলবে। এই কাজের জন্য আগামী ২৮ জুন (রবিবার) সকাল ৯ টা থেকে ২৯ জুন (সোমবার) সকাল ৯ টা পর্যন্ত মোট ২৪ ঘণ্টা  ভুলতা, গাউছিয়া, মুড়াপাড়া, আড়াইহাজার, কাঞ্চনে এলাকায় গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে।

আরও পড়ুন: বাংলাদেশকে ১১০ কোটি ডলারের জরুরি সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, উল্লিখিত এলাকাগুলোর আওতাধীন সব শ্রেণির গ্রাহকের (আবাসিক, বাণিজ্যিক ও শিল্প) গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া কাজ চলাকালীন সময়ে এর আশপাশের তৎসংলগ্ন এলাকাগুলোতেও গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে অথবা সাময়িকভাবে গ্যাস সরবরাহ বন্ধ থাকতে পারে।

উন্নয়নমূলক কাজের স্বার্থে গ্রাহকদের এই সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। গ্যাস সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত গ্রাহকদের ধৈর্য ধরার অনুরোধ জানানো হয়েছে।

আরও পড়ুন: দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে সর্বোচ্চ বৃদ্ধি ৫,৪৮২ টাকা