আগস্ট মাসের জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখল সরকার
আগস্ট মাসের জন্য দেশের বাজারে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রল—সব ধরনের জ্বালানি তেল আগের নির্ধারিত মূল্যেই বিক্রি হবে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন: দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রলের সর্বশেষ নির্ধারিত খুচরা মূল্যই আগস্ট মাসেও বহাল থাকবে। সে অনুযায়ী, ডিজেল লিটারপ্রতি ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা এবং পেট্রল ১৪০ টাকায় বিক্রি হবে।
এর আগে গত ৩০ জুন প্রকাশিত এক প্রজ্ঞাপনে সরকার দেশের বাজারে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করেছিল। সে সময়ও সব ধরনের জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখা হয়।
আরও পড়ুন: দ্রব্যমূল্যের চাপে চিঁড়েচ্যাপ্টা নিম্ন-মধ্যম আয়ের মানুষ
সরকার ২০২৪ সাল থেকে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতি চালু করেছে। এ ব্যবস্থার আওতায় আন্তর্জাতিক বাজারের দামের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসে দেশের বাজারে জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করা হয়।





