এইচএসসির খাতা চ্যালেঞ্জ

ঢাকায় নতুন জিপিএ-৫ পেলেন ২০১ জন, ফেল থেকে পাস ৩০৮

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:০৩ অপরাহ্ন, ১৬ নভেম্বর ২০২৫ | আপডেট: ৮:১১ অপরাহ্ন, ১৬ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। এতে ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে নতুন করে ২০১ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন এবং ৩০৮ জন ফেল থেকে পাস করেছেন।

রোববার (১৬ নভেম্বর) সকাল ১০টায় এই ফল প্রকাশ করা হয়।

আরও পড়ুন: প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগ বাতিলের দাবি, ঢাবিতে সংবাদ সম্মেলন

ঢাকা শিক্ষা বোর্ড জানিয়েছে, এ বছর মোট ৭৯ হাজার ৬৭১ জন পরীক্ষার্থী পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেন। এর মধ্যে ২ হাজার ৩৩১ জনের ফল পরিবর্তন হয়েছে।

এর আগে গত ১৬ অক্টোবর প্রকাশিত মূল ফলাফলে ১১টি শিক্ষা বোর্ডে সামগ্রিক পাসের হার ছিল ৫৮.৮৩ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিলেন ৬৯ হাজার ৯৭ জন। গত বছরের তুলনায় এবার পাসের হার কমেছে ১৮.৪৪ শতাংশ, এবং জিপিএ-৫ কমেছে ৭৬ হাজার ৮১৪টি।

আরও পড়ুন: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য হলেন ডা. নজরুল ইসলাম

ফলাফল দেখবেন যেভাবে

* পুনর্নিরীক্ষণের ফলাফল সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

* শিক্ষার্থীরা নিজেদের বোর্ডের ওয়েবসাইটে গিয়ে রোল ও প্রয়োজনীয় তথ্য দিয়ে ফল দেখতে পারবেন।

* পুনর্নিরীক্ষণের জন্য আবেদনকালে দেওয়া মোবাইল নম্বরেও এসএমএসের মাধ্যমে ফল পাঠানো হয়েছে।