জবি সাংবাদিক সমিতির আহ্বায়ক নাজিদ, সদস্য সচিব মিলন

Sanchoy Biswas
জবি প্রতিনিধি
প্রকাশিত: ৫:০২ অপরাহ্ন, ০৬ মার্চ ২০২৬ | আপডেট: ৪:২৪ অপরাহ্ন, ২৮ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জবিসাস) চার সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মাহামুদুর রহমান নাজিদকে আহ্বায়ক ও বাংলাদেশ প্রতিদিনের জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. মিলন হোসেনকে সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৫ই মার্চ) বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনে জরুরি এক সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়।

আরও পড়ুন: ঢাবি কেন্দ্রীয় মসজিদে ভিসির ঈদের নামাজ আদায়

কমিটির অন্য দুই সদস্য হলেন— দৈনিক যায়যায়দিনের মিজান উদ্দিন মাসুদ ও দৈনিক জনকন্ঠের ওমর ফারুক জিলন।

এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জবিসাস) এর সকল সদস্যদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যনির্বাহী পরিষদ ২০২৪-২৫ এর মেয়াদ গত ১২ ডিসেম্বর ২০২৫ উত্তীর্ণ হওয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির গঠনতন্ত্রের ধারা ৯ (নয়) এর বিধির আলোকে সাধারণ সভা আহবান করা হয়। সাধারণ সভায় অংশগ্রহণকারী সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সিদ্ধান্ত অনুযায়ী উক্ত কমিটি বিলুপ্ত করা হলো।

আরও পড়ুন: জগন্নাথ হলে প্রতিবন্ধী শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, ছাত্রদলের তিন নেতাকে অব্যাহতি

সমিতির কার্যক্রম গতিশীল করার জন্য চার সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। উক্ত কমিটি আগামী ১৫ কার্যদিবসের মধ্যে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়। অন্যথায় অংশগ্রহনকারী সদস্যদের পরবর্তী সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।