তিন শর্তে আলোচিত অধ্যাপক সোহেলকে মাঊশির মহাপরিচালক নিয়োগ

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৬:১০ অপরাহ্ন, ২৩ এপ্রিল ২০২৬ | আপডেট: ১২:১০ পূর্বাহ্ন, ২৪ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)-এর মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল। তিনি এতদিন সংস্থাটির পরিচালক (মাধ্যমিক) হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং একই সঙ্গে মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্বও সামলাচ্ছিলেন।

দীর্ঘ ছয় মাস ধরে মাউশিতে নিয়মিত মহাপরিচালকের পদটি শূন্য ছিল, যা নিয়ে প্রশাসনিক অস্থিরতা বিরাজ করছিল। এর আগে অন্তর্বর্তী সরকারের সময় গত বছরের ১৪ অক্টোবর তৎকালীন মহাপরিচালক মুহাম্মদ আজাদ খান-কে অপসারণ করে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। একই বছরে নিয়োগ পাওয়া এহতেসাম উল হক-কেও মাত্র ২০ দিনের মধ্যে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল।

আরও পড়ুন: খেলাধুলা-শিক্ষায় দেশসেরার স্বপ্ন বুনছে সবুজ বিদ্যাপীঠ স্কুল এন্ড কলেজ

আজাদ খানকে সরানোর পর পরিচালক (কলেজ ও প্রশাসন) বি এম আবদুল হান্নান অতিরিক্ত দায়িত্বে মহাপরিচালকের দায়িত্ব পালন করে আসছিলেন। পরে শিক্ষা মন্ত্রণালয়ের ৯ এপ্রিলের প্রজ্ঞাপনে তাকে সরিয়ে সরকারি তিতুমীর কলেজে সংযুক্ত করা হয়।

এরপর ১৬ এপ্রিল পর্যন্ত স্থায়ী নিয়োগ না হওয়ায় খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলকে মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্ব ও আর্থিক ক্ষমতা প্রদান করা হয়। সর্বশেষ শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে তাকে মহাপরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: চবি’তে ৩ হাজার শিক্ষার্থীর ফ্রি মেডিকেল ক্যাম্প বন্ধের অভিযোগ জিএস হাবীবের বিরুদ্ধে

প্রজ্ঞাপন অনুযায়ী, তিনটি শর্তে তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।