ভোটের বাকি আর ১ দিন, রাজধানী ঢাকায় চার হেভিওয়েট প্রার্থীর লড়াই

Any Akter
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১:২৩ অপরাহ্ন, ১০ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৫:৫৭ পূর্বাহ্ন, ১১ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি চূড়ান্ত। এই নির্বাচনে ঢাকার চারটি আসন থেকে লড়ছেন দেশের রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দু চার হেভিওয়েট প্রার্থী। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, জামায়াতের আমির ডা. শফিকুর রহমান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।

ঢাকা-১৭: তারেক রহমান এগিয়ে

আরও পড়ুন: ভোটের দিন প্রতি দুই ঘণ্টা পরপর ভোটের হার জানাবে ইসি

ঢাকা-১৭ আসনে বিএনপি প্রধান তারেক রহমানের জয় প্রায় নিশ্চিত বলে মনে করছেন বিশ্লেষকরা। এখানে প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন জামায়াতের ডা. খালিদুজ্জামান ও বিএনপির শরিক দল বাংলাদেশ জাতীয় পার্টির প্রার্থী কামরুল হাসান নাসিম। তবে রাজনৈতিক দিকনির্দেশনা এবং স্থানীয় সমর্থন যাচাই করলে দেখা গেছে, তারেকের জয়ের পথে বিশেষ বাধা নেই।

সর্বশেষ জরিপ অনুযায়ী, ভোটারদের ৪৬.৪ শতাংশ মনে করছেন তারেকই জিতবেন। স্থানীয়দের ভাষ্য, গুলশান, বনানী ও বারিধারার অভিজাত এলাকায় তার প্রভাব অনেক বেশি। ঢাকা ক্যান্টনমেন্টের ভোটও তার প্রাপ্ত সুবিধাকে বাড়িয়ে দিয়েছে।

আরও পড়ুন: ইসলামী ব্যাংকের কর্মকর্তার বিরুদ্ধে নির্বাচনী আচরণ লঙ্ঘনের গুরুতর অভিযোগ

ঢাকা-১৫: শফিকুর রহমানের কঠিন লড়াই

জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের কাছে জয়ের পথে চ্যালেঞ্জ বড়। আগে কোনো নির্বাচনে সফল হননি, এবং ইতিহাস বলে এই এলাকায় বিএনপির প্রার্থী শক্তিশালী। স্থানীয় সমীক্ষায় ভোটারের ৪৯.২ শতাংশ তাকে এগিয়ে দেখলেও মাঠ পর্যবেক্ষকরা মনে করছেন, স্থানীয় প্রভাব ও পরিচিতি বিএনপির শফিকুল ইসলাম খানের দিকে জয়ের ভারী করছে।

ঢাকা-১৩: মামুনুল হকের সম্ভাবনা কম

মাওলানা মামুনুল হক নির্বাচনের আগে প্রচার-প্রচারণায় আলোচিত হলেও ঢাকা-১৩ আসনে তার প্রাপ্ত ভোট খুব বেশি হবে বলে মনে করছেন স্থানীয়রা। মাঠ পর্যবেক্ষকরা বলছেন, জামায়াতের সাথে কওমী মাদরাসার সম্প্রদায়ের বিরোধ এবং অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের ভোটের অনুপস্থিতি তার জন্য বাধা হিসেবে কাজ করছে। ‘সোচ্চার-টর্চার ওয়াচডগ বাংলাদেশ’-এর জরিপেও তিনি পিছিয়ে আছেন; ৪২.৬ শতাংশ ভোটার মনে করছেন বিএনপির ববি হাজ্জাজ জিতবেন।

ঢাকা-১১: নাহিদ ইসলামের চ্যালেঞ্জ

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের জন্য ঢাকার এই আসন কঠিন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির এম এ কাইয়ুম দীর্ঘদিনের স্থানীয় পরিচিতি ও রাজনৈতিক শক্তি নিয়ে নির্বাচনে লড়ছেন। স্থানীয়দের মতে, নাহিদ ইসলামের জন্য জয় সহজ হবে না। যদিও জরিপে ৪৫.৭ শতাংশ ভোটার তার জয় আশা করছেন, কিন্তু মাঠ পর্যবেক্ষকরা বলছেন বাস্তবতা ভিন্ন।

রাজনীতি বিশ্লেষকরা দেখাচ্ছেন, এই চার প্রার্থীর মধ্যে শুধুমাত্র তারেক রহমানকে ছাড়া বাকি তিনজনের জন্য জয়ের পথ সহজ নয়। নির্বাচনের দিন এই চার হেভিওয়েট প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবে ভোটারদের সক্রিয়তা ও মাঠের চ্যালেঞ্জ।