আবারও বিয়ে করছেন জনপ্রিয় গায়ক অনুপম রায়

Abid Rayhan Jaki
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৪:৪২ অপরাহ্ন, ২৬ ফেব্রুয়ারী ২০২৪ | আপডেট: ৪:৪৩ অপরাহ্ন, ২৬ ফেব্রুয়ারী ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পশ্চিমবঙ্গের জনপ্রিয় গায়ক অনুপম রায় আগামী ২ মার্চ তৃতীয়বার বিয়ে করতে চলেছেন। পরিবার ও ঘনিষ্ঠ আত্মীয়দের উপস্থিতিতে রেজিস্ট্রি করে বিয়ে করবেন তিনি। পাত্রীর নাম প্রশ্মিতা পাল। পেশায় তিনিও একজন সংগীতশিল্পী।

বিয়ের বিষয়টি নিজেই গণমাধ্যমকে জানিয়েছেন অনুপম। জানা গেছে, প্রশ্মিতা ও অনুপমের মধ্যে আগে থেকেই বন্ধুত্ব ছিল, পরে তা প্রেমে পরিণত হয়। তবে দুজন কবে থেকে সম্পর্কে জড়িয়েছেন, তা জানা যায়নি।

আরও পড়ুন: প্রেক্ষাগৃহে ‘আবার হঠাৎ বৃষ্টি’

প্রসঙ্গত, রাজ চক্রবর্তীর 'বোঝে না সে বোঝে না' ছবিতে গান গেয়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছিলেন প্রশ্মিতা। পরবর্তীতে 'সাজনা', 'দেখতে বউ বউ' (শুধু তোমারই জন্য), 'হতে পারে না'র (বলো দুগ্গা মাইকি) মতো হিট গান গেয়েছেন তিনি। অনুপম রায়ের সুরেও 'তোমায় নিয়ে গল্প হোক'-এর (হাইওয়ে) মতো গান গেয়েছেন প্রশ্মিতা।

এর আগে ২০১৫ সালে পিয়া চক্রবর্তীর সঙ্গে বিয়ে হয় অনুপমের। প্রায় ছয় বছরের দাম্পত্য জীবন কাটানোর পর ২০২১ সালে বিচ্ছেদের ঘোষণা দেন দুজনে। কলেজে পড়ার সময় অনুপমের সঙ্গে বন্ধুত্ব হয় পিয়ার, যা পরে প্রেমের সম্পর্কে গড়ায়। সেখান থেকে বিয়ে। ততদিনে অনুপমের প্রথম বিচ্ছেদ হয়ে গিয়েছিল। তার প্রায় দুই বছরের মাথায়, গত নভেম্বরে, আবার বিয়ে করেন পিয়া। পাত্র পরমব্রত চট্টোপাধ্যায়। এবার নতুন জীবন শুরু করতে যাচ্ছেন অনুপমও।

আরও পড়ুন: অভিনেত্রী মারিয়া শান্তের নতুন লুক