ধামরাইয়ে নদী রক্ষা ও সরকারি সম্পত্তি রক্ষার দাবিতে মানববন্ধন
ঢাকার ধামরাইয়ে বংশী নদী রক্ষা ও 'ক' তালিকা ভুক্ত সরকারি সম্পত্তি উদ্ধার সহ পরিবেশ রক্ষার দাবিতে মানববন্ধন করা হয়েছে। এতে শত শত নারী পুরুষ অংশগ্রহণ করেন।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা ১১ টার দিকে ধামরাই উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করা হয়।
আরও পড়ুন: ভৈরব নদে নিখোঁজ শিশুর মৃতদেহ উদ্ধার
মানববন্ধনে বক্তরা বলেন, ধামরাই উপজেলার বিভিন্ন ইউনিয়নে সরকারি 'ক' তালিকা ভুক্ত অনেক জমি রয়েছে। এসব জমি প্রভাবশালী ব্যক্তিরা জায়গা দখল করে রেখেছে। আমাদের দাবি ঐ সকল সম্পত্তি উদ্ধার করে ভূমিহীনদের মাঝে বিতরণ করে দেওয়া হোক।
এছড়াও বক্তারা বলেন, বংশী নদী দিন দিন দখল হয়ে যাচ্ছে। সরকারকে সেদিকে খেয়াল রাখতে হবে। নদীতে ময়লা আবর্জনা ফেলা থেকে সকলকে সতর্ক থাকতে হবে এবং নদী রক্ষা করতে হবে। তাছাড়া এক সময় এসব নদী দখল হয়ে যাবে।
আরও পড়ুন: শ্রীমঙ্গলে চোরাইকৃত ৫ অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ২
মানববন্ধনে বক্তব্য রাখেন বদরুল সরদার, আফরোজা সুলতানা, পারভীন আক্তার, আব্দুল খালেক সহ আরও অনেকেই ।





